ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্স পরিদর্শন ও জুম্মার নামাজ আদায় করলেন ব্রুনাইয়ের হাই কমিশনার

এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : ​ বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদ কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাই কমিশনার মহামান্য হাজি হারিস বিন ওসমান। শুক্রবার (৩ জুলাই ) তিনি এই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করেন এবং মাজার মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। ​তার এই সফরের সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ব্রুনাই হাই কমিশনের প্রথম সচিব জনাব রোজাইমি আবদুল্লাহ। ​পরিদর্শনকালে ব্রুনাইয়ের হাই কমিশনার ও প্রথম সচিব মসজিদ কমপ্লেক্সের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব সম্পর্কে খোঁজখবর নেন এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে সৌজন্য বিনিময় ও মসজিদে শুভেচ্ছমূলক বক্তব্য রাখেন। জুম্মার নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। ​মহাস্থান মাজার ও মসজিদ কার্যালয়ের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা এ. এইচ. এম রবিউল করিম, এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের স্বাগত জানানো হয়। ব্রুনাইয়ের হাই কমিশনার ও প্রথম সচিব মাজার কমপ্লেক্সের পরিবেশ এবং ঐতিহ্যবাহী এই পুণ্যভূমির নান্দনিকতায় মুগ্ধতা প্রকাশ করেন।

;