মনিরুল ইসলাম
চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা মোড়ের চায়ের হাট নামক স্থানে মোটরসাইকেল ও ইট বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মাসুম (৩০) ও তার স্ত্রী লিভা খাতুন (২৪) নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আলমসাধু চালকসহ দুই জন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নিহত আব্দুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুন চুয়াডাঙ্গা থেকে কাজ শেষে গ্রামের বাড়ি মেহেরপুর সদর উপজেলার গহরপুর ফিরছিলো, এ সময় সদর উপজেলার হাতিকাটা মোড়ের চায়ের হাট নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই (অবৈধযান) আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মাসুম ও তার স্ত্রী লিভা খাতুনসহ ৪ জন গুরুতর আহত হয়।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় নিহতের স্ত্রী ও মারা যায়। আলমসাধু চালক সজিব (১৭) মাথার আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন এবং আহত অন্যজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।