ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

নাটোর জেলার ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : রবিবার, (০৫ জুলাই ) সকাল ১০ টায় নাটোর জেলার ট্রাফিক অফিস বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) খন্দকার মো. শামীম হোসেন পরিদর্শনের সময় পুলিশ সুপার, নাটোর অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ কে স্বাগত জানান এবং পুলিশে একটি চৌকস দল তাঁকে ” গার্ড অব অনার” প্রদান করে। পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ ট্রাফিক অফিসের বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও অফিসের সার্বিক পরিবেশ এবং নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের ট্রাফিক আইন বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি ট্রাফিক সদস্যদের পোশাক পরিধানে ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের প্রতি ভদ্রতা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। এ সময় নাটোর জেলা ট্রাফিক অফিসের অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

;