ই-পেপার | শনিবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় মাছের পোনা অবমুক্ত 

‎সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি :
‎খুলনার ডুমুরিয়ায় উপজেলা  মৎস্য অফিসের আয়োজনে প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় পোনা মাছ অবমুক্ত করে এর উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান সোহেল রিগান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, বিএনপি নেতা গাজী আব্দুল হালিম, শেখ ফরহাদ হোসেন, শেখ মাহাবুর রহমান, সেলিম হালদার, পলাশ কুমার সেন,অর্চন বসু সহ অনেকে। উল্লেখ্য চলতি মৌসুমে বিল সিঙ্গা, হাসপাতাল পুকুর, ভূমি অফিস পুকুর,সাজিয়াড়া মহিলা মাদ্রাসা পুকুর,সদর দাখিল মাদ্রাসা পুকুর সহ ৪৩টি প্রতিষ্ঠান ও ১টি উন্মুক্ত জলাশয়ে ৩৩৩ কেজি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।

;