ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ২ আহত ২২

সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২২ জন যাত্রী। আজ শনিবার সকাল ১০ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গোলনা নামক স্থানে ফায়ার
সার্ভিস স্টেশনের সন্নিকটে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী,পুলিশ ও ফায়ারসার্ভিস সুত্রে জানা গেছে,খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-৩৯-৩৬৬৯ নম্বর প্রাইভেটকার সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা খুলনা মেট্রো জ- ০৪-০০৯৯ নম্বরের যাত্রীবাহি একটি বাস খুলনা অভিমুখে যাচ্ছিলো। ঘটনা স্থলে পৌছুলে বাস প্রাইভেটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দ্রুত গতির বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে ভেঙেচুরে ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি দিয়ে রাস্তার উপর পড়ে যায়। এসময় বাসে ও প্রাইভেটকারে থাকা যাত্রীদের মধ্যে মাথা মুখমন্ডলসহ শরিরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে ঘটনা স্থলে ২জন যাত্রীর মৃত্যু হয়। নিহতরা হলেন- মাদারিপুর হুমাউনের স্ত্রী বেবি বেগম (৪৫) ও অজ্ঞাত নামা পুরুষ (৫৫) নিহত হন।
আহতরা হলেন- তেলিগাতির সাইদুল গাজীর ছেলে আহাদ গাজী (১২), সুলতানা পারভিন, (৫৩),খুলনা নগরীর মাহমুদ হাসানের ছেলে -শাহেদ হাসান (৪০), চুকনগরের লুৎফর গাজীর সবুজ গাজী (২৩),নতুন রাস্তার তুহিন আলমগীর (১৬),তালা উপজেলার তেরছির আজিজ মোড়লের স্ত্রী রাবেয়া বেগম (৫০), ইকবাল মোড়লের স্ত্রী হিরা খাতুন (৩০), রামপালের সবুজ দাস (৩৫),জেসিমা কবির (৩০),খালিশপুরের কালাম শরিফের ছেলে বাবুল শরিফ(৫০), সাতক্ষীরার উম্মে সালমা (২৩),আনোয়ারা বেগম (৪০), পাটকেলঘাটার আমেনা বেগম (৫০),যশোরের নুর ইসলাম (৫২),সাতক্ষীরার আব্দুল গাজীর স্ত্রী (৫০),সোনাডাঙ্গার জাহাঙ্গীর হোসেন (৫৫),সাতক্ষীরা সদরের মাজেদ সরদারের ছেলে বেলাল সরদার (২৮), তেরখাদার মোস্তফা শেখ (৫৫), সাতক্ষীরার আয়ুব আলি (৪২)সহ অন্তত ২২জন যাত্রী আহত হয়েছেন। এদিকে আহত মোস্তফা শেখ বলেন আমি একজন ব্যবসায়ী আমার কাছে থাকা মানিব্যাগে ৩০ হাজার টাকা ও কাপড় চোপড় একটি লোক নিয়ে গেছে তাকে চিনিনা। এর মধ্যে ৪/৫ জনের অবস্থা গুরতর বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা হতাহতদের উদ্ধার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে পাঠায়। বিষয়টা নিশ্চিত করেন চুকনগর হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ শওকাত হোসেন।

;