ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগর মৃগমারী সরকারী প্রাইমারী স্কুলের নতুন ভবনের উদ্ধোধন।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগর। শনিবার (২১শে নভেম্বর) বেলা ৩টার সময় ফিতা কেটে তিনি মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন। ভবন উদ্বোধন শেষে তিনি এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে হাজী আলী আজগার টগর বলেন, মৃগমারী স্কুলে কোন পাকা ভবন ছিলোনা৷ ঝড় আসলেই শুনতাম মৃগমারী স্কুলের টিন উড়ে গেছে। এখন আর তেমন কথা শুনতে হবেনা।
 সাংবাদিক মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মো: আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ, পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোক্তার, সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফর, মৃগমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ খাতুন, উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, উথলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক জেনারুল ইসলাম জেবুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল।
মনিরুল ইসলাম প্রবাহ অনলাইন ডেস্কঃ

;