চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ আব্দুর রহিম (৪০) নামে এক প্রবাসীর মৃত্যুর ঘটনা হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি পৌরসভার বারৈইয়ারহাট আনন্দ কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আরোহী।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত রহিম উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলী আহম্মদ হাজী বাড়ির নুরুল আলমের ছেলে।
জানা যায়, নিহত রহিম গত আট দিন পূর্বে মধ্যপ্রাচ্যের ওমান থেকে দেশে আসে।