চুুয়াডাঙ্গায় কমিউনিটি ব্যাংক লিমিটেডের এটিএম বুথ ও সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর )বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর থানা চত্বরে কমিউনিটি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার এটিএম বুথ ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
ওই সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার কনককান্তি দাস, আবু রাসেল, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম, কমিউনিটি ব্যাংক চুয়াডাঙ্গা শাখার কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ আশিসকুমার রায় প্রমুখ।
এফএআলমীর হোসেন