হাসান আহমেদ
জীবননগর উপজেলার উথলীতে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আলী আজগার টগর। ১৭ জানুয়ারী রোববার দুপুরে উপজেলার উথলীতে ( সেনেরহুদা) শিয়ালমারি এলাকার ৯ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য নির্মানাধীন ঘর পরিদর্শন করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ হাফিজুর রহমান হাফিজ,জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস.এম মুনিম লিংকন,জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তজা,সাবেক উপজেলা চেয়ারম্যান আবু মোঃআব্দুল লতিফ অমল,জীবননগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম কলম,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান,সাংবাদিক সালাউদ্দীন কাজল,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ,উথলী ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ অনেকে।
নির্মাণাধীন ঘর পরিদর্শন শেষে কাজের গুণগতমানে সন্তুষ্টি প্রকাশ করেছেন সবাই।
উল্লেখ্য ,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য জীবননগর উপজেলার ৩টি ইউনিয়নে ১৮টি পরিবারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে। দুই কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণে প্রতিটি ঘর বাবদ বরাদ্দ দেয়া হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য থাকছে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বারান্দাসহ দুই কক্ষবিশিষ্ট ঘর, একটি রান্না ঘর এবং একটি টয়লেট। এরই মধ্যে কাজের অগ্রগতি প্রায় শেষের পথে। আগামী ১০ দিনের মধ্যে ঘরগুলো গৃহহীনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।