ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে ভ্রাম্যমান আদালতের অভিযান ২ টি ইটভাটা সহ চার প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা।

স্টাফ রিপোর্টার
 জীবননগরের  করচাডাঙ্গা, শাহপুর ও রায়পুর এলাকায় চুয়াডাঙ্গা জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কতৃক ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ জানুয়ারি) দুপুরে জীবননগর থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.সজল আহমেদ।
ভোক্তা অধিকার সূত্র জানা যায়, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামে অবস্থিত মেসার্স লতিফ ব্রিকসকে নির্ধারিত সাইজ থেকে ছোট সাইজের ইট তৈরি ও মুল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭০ হাজার টাকা এবং একই অভিযোগে মেসার্স খান ব্রিকসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রায়পুরে মেসার্স শেখ স্টোরকে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করায়  ৮ হাজার টাকা ও শাহপুরে মেসার্স জনি স্টোরকে একই অপরাধে ২ হাজার টাকা জরিমানাসহ ০৪টি প্রতিষ্ঠানকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.সজল আহমেদ।

;