ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

হাসান নিলয়

চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৫ জুন) সকাল ১০ টায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ,জীবননগর পৌর মেয়র মো.রফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত জীবননগর পৌরসভার ৯ টি ওয়ার্ডের ২৫ টি কেন্দ্রে ও উপজেলার ৮ টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ১-৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কাজ চালমান থাকবে। ৬ থেকে ১১ মাস বয়সের শিশুকে ১ টি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কার্যক্রম শুরু করা হয়।
এসময় শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জন্য সকলকে উদ্বুদ্ধ করা হয় ও শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাদ্য খাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

;