ডুমুরিয়ায় এক কৃষকের দুটি গরু চুরি !
খুলনার ডুমুরিয়ায় এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রানাই এলাকায় এ ঘটনা ঘটে। এতে কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি এলাকায় গরু চুরি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের রানাই গ্রামের পীর মহম্মদ শেখের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ঘটনার রাতে চোরেরা সুযোগ বুঝে কৃষকের গোয়ালঘর থেকে দুটি ছিঁড়ে গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা বলে তিনি জানান। পরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কৃষক ও তাঁর পরিবারের সদস্যরা। গরু দুটি হারিয়ে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। চুরি হওয়া গরু উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও এলাকাবাসী।
বিষয় :
কুষ্টিয়া