খুলনা বিভাগের খবর

ডুমুরিয়ায় জামাইকে আটকে রেখে ফাঁকা চেকে,স্ট্যাম্পে স্বাক্ষর,থানায় অভিযোগ দায়ের

‎খুলনার ডুমুরিয়ায় এক জামাইকে আটকে রেখে নগদার্থ ও ফাঁকা ব্যাংকের চেক স্ট্যাম্পে স্বাক্ষর করে নিয়েছে শ্বশুর পক্ষ বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রুদাঘরা এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
‎ভুক্তভোগী জামাই রুবেল ও থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর থানার আগরহাটি এলাকার জাকির হোসেন গোলদারের ছেলে রুবেল গোলদারের সাথে ডুমুরিয়া থানাধীন রুদাঘরা এলাকার আক্তার গাজীর মেয়ে মাহফুজা খাতুনের বিগত তিন বছর পূর্বে ইসলামী শরীয়াহ মোতাবেক বিয়ে হয়। সম্প্রতি দাম্পত্য কলহের জের ধরে প্রায় ছয় মাস স্ত্রী মাহফূজা পিত্রালয় রুদাঘরায় অবস্থান করে আসছে।জামাই রুবেল পেশায় একজন মৎস্য ব্যবসায়ী।সেই সুবাদে শাহপুর বাজার মৎ্স্য আড়ত থেকে প্রতিনিয়ত মাছ ক্রয় করে আসছে।ঘটনার দিন বিকেলে রুবেলের শ্বশুর আক্তার গাজী,শ্যালক আনিচুর গাজী ,নানা শ্বশুর কুদ্দুস গোলদারসহ ৪/৫ জন মটরসাইকেলে এসে ওই মৎস্য আড়ত থেকে তাকে তুলে নিয়ে আটকে রাখে এবং কাছে থাকা টাকা পয়সা নিয়ে নেয়।এরপর খবর পেয়ে রুবেলের বাবা,চাচাসহ ৪/৫ জন তাকে নিতে আসলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মারপিট করা হয়। এছাড়া তাদের উপস্থিতিতে রুবেলকে দিয়ে জোর পূর্বক ৬টি নন জুডিশিয়াল স্ট্যাম্প ও তার নামীয় ২টি ফাঁকা চেকে স্বাক্ষর করিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। ঘটনা প্রসঙ্গে ওসি তদন্ত প্রকাশ বোস বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে