খুলনা বিভাগের খবর

বেগমপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার আমিনুল ইসলামের চাকুরী হতে অবসরের প্রাক্কালে বিদাায় সংবর্ধনা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর দাখিল মাদ্রাসার সহকারী সুপার আমিনুল ইসলামের চাকুরী হতে অবসরের প্রাক্কালে বিদাায় সংবর্ধনা  অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসার সুপার আরেফউল্লাহ এর সভাপতিত্বে বেগমপুর দাখিল মাদ্রাসার লাইব্রেরী কক্ষে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয় ।সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ডিগ্রী কলেজ গভনিং বডির সভাপতি ও উথলী প্রেসক্লাবের  সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী সহকারী সুপার মোঃ আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত সুপার মোঃ নূর হোসেন। মাদ্রাসার ছাত্র শিক্ষকদের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী রওজাতুন আক্তার আনিকা , বিদায়ী শিক্ষকের মানপত্র পাঠ করেন মাদ্রাসার সহকারী শিক্ষক গণিত জিনারুল হক। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন নবম শ্রেণীর ছাত্রী সিনথিয়া আক্তার মেঘা, সহকারী মৌলভী সাইফুর রহমান সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।, মাদ্রাসার শিক্ষক আরিফুর রেজার উপস্থাপনা ও সঞ্চালনায়  সংবর্ধনা সভায় মাদ্রাসার ও ছাত্রী শিক্ষকগণ বিদায়ী অতিথিকে বিভিন্ন উপহার প্রদান করেন এবং হামদ ও নাত আবৃত্তি করেন।