মো:নাঈমুর রহমান,আন্দুলবাড়ীয়া প্রতিবেদক
আজ সকাল ৯ ঘটিকার দিকে চুয়াডাঙ্গা থেকে আন্দুলবাড়ীয়া ভায়া সরোজগঞ্জ, গড়াইটুপি-গহেরপুর সড়কে বাস চলাচলের শুভ উদ্বোধন করা হয়। আন্দুলবাড়ীয়া বাজারের খোকন টি স্টলের সামনে থেকে প্রথম বাসটি ছাড়ার সময় উপস্থিত ছিলেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর আইন বিষয়ক সম্পাদক খান তারিক মাহমুদ, বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, আন্দুলবাড়ীয়া কাউন্টার এর প্রতিনিধি মোঃ সামাদুল ইসলাম,সাহিত্যিক নাঈমুর রহমান খান সহ অনেকে। চুয়াডাঙ্গার একাডেমী মোড় থেকে সকাল ৭ ঘটিকায় বাসগুলো ছেড়ে আন্দুলবাড়ীয়া পৌছুবে ৮ টায়। আন্দুলবাড়ীয়া রুটে প্রতিদিন ১২ টি বাস যাওয়া-আসা করবে প্রতি বিশ মিনিট অন্তর বলে জানা গেছে।। সার্বিক পরিচালনায় আছে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনি বাস মালিক গ্রুপ।