এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘি থানার পুলিশের বিশেষ অভিযানে সান্তাহার রেলস্টেশন ও আশপাশ এলাকা থেকে নারী ও শিশু নির্যাতনসহ একাধিক মামলার ৫ জন আসামিকে গ্রেফতার করেছে। (২৫ এপ্রিল শনিবার ) রাতে বগুড়া জেলা পুলিশ সুপারের (এস পি) সার্বিক দিকনির্দেশনায় আদমদীঘি থানার একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, আদমদীঘি থানার মামলা নং-২১ ,তারিখ-২৫/০৪/২৬ ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০২৫) এর ৯(৩)/৩০ তৎসহ ৩৪২/৩২৩/৩২৫/৫০৬(২) পেনাল কোড সংক্রান্তে ০৪ জন আসামী ১| মোঃ সাহেদুল ইসলাম সাহেদ (২১), পিতা-মোঃ নূর ইসলাম বাবু, সাং-সান্তাহার পোস্ট অফিসপাড়া, ২| মোছাঃ রুনা বেগম (৪৫), পিতা-মৃত শেখ আব্দুল বারেক, সাং-সান্তাহার পোস্ট অফিসপাড়া (রানিং রুম) ৩| মোঃ মিঠু হোসেন (২৭), পিতা-মোঃ তোহিদুল ইসলাম, ৪| মোঃ হৃদয় (২০), পিতা-আইয়ুব আলী, উভয় সাং-সান্তাহার (পূর্ব লকো কলোনী), সর্ব থানা-আদমদীঘি, জেলা-বগুড়াগনকে সান্তাহার রেলস্টেশন ও আশে পাশের এলাকা থেকে গ্রেফতার করেন। এছাড়াও আদমদীঘি থানার মামলা নং-২২ ,তারিখ-২৫/০৪/২৬ ধারা-৪৪৭/৩২৮/৪২৭ পেনাল কোড সংক্রান্তে আসামী ১। মোঃ ফিরোজ (২৭), পিতা-মৃত হবিবর, সাং-পুশিন্দা (সরদারপাড়া), থানা-আদমদীঘি, জেলা-বগুড়াকে ও পুলিশ গ্রেফতার করেন। আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামিদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।