বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেলেন মো. কামরুল আহসান। আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে কামরুল আহসানকে বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হলো।
এর আগে মো. কামরুল আহসান রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে নিয়োজিত ছিলেন।
রেলের বর্তমান মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন আগামী ১১ ডিসেম্বর।