মো:নাঈমুর রহমান,আন্দুলবাড়ীয়া প্রতিবেদকঃ
গতকাল বিকাল ৪ ঘটিকার দিকে সাথী পরিবহনের একটি বাস ঝিনাইদহ থেকে ছেড়ে চুয়াডাঙ্গা আসার সময় যান্ত্রিক ক্রটিজনিত কারণে নিয়ন্ত্রন হারিয়ে সরোজগঞ্জ বাজারের আব্দুল্লাহ কফি হাউজের বিশ্বাস মেশিনারিজের সামনে ইলেকট্রিক খুঁটির সাথে ধাক্কা মারে। এতে বেশ কিছু যাত্রী ও বাস চালক আহত হন। এসময় ইলেকট্রিক খুঁটি টি রাস্তার উপর ভেঙ্গে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সরোজগঞ্জ ক্যাম্প পুলিশ,বিদ্যুত অফিসের কর্মচারি ও এলাকাবাসীর প্রচেষ্টায়, যান চলাচল স্বাভাবিক হয়। জানা গেছে,সরোজগঞ্জ বাজারে পৌছানোর পরই বাসটির স্টিয়ারিং ব্লক হয়ে যায়। ফলে বাসটি সম্পূর্ণ নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে যায়।