মো:নাঈমুর রহমান
বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনএফবিসিসিআই এর সদস্য পদ লাভ করলেন চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ খান যুবরাজ । গত রবিবার এফবিসিসিআই এর নির্বাচনি বোর্ডের সদস্য সামসুল আলম ও কে এম এন মনজুরুল হক স্বাক্ষরিত ১৫৯৪ ভোটার নম্বরে সদস্য পদ প্রাপ্তির লিখিত পত্রটি হাতে পান আব্দুল লতিফ খান যুবরাজ। তিনি সদস্য পদ পাওয়ার পর মহান আল্লাহ তায়ালাকে ধন্যবাদ জানিয়ে দেশের শীর্ষ ব্যাবসায়ী সংগঠনকে ধন্যবাদ জানান । একইসাথে সংগঠনের নিয়ম মেনে ব্যবসা করবার ও দেশের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে চুয়াডাঙ্গা জেলাবাসী সহ দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন।তিনি চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি ও সেভেন ওয়ান গ্রুপ অব কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান ।