ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উইঘুর নির্যাতন: চীনের ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা

সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতনের ঘটনায় চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বেশিরভাগ পশ্চিমা দেশ।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসির ওই প্রতিবেদে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা থেকে চীনের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বেইজিংয়ের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে পশ্চিমা দেশগুলো। গতকাল সোমবার পশ্চিমা দেশগুলো সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা জারি করে।

নিষেধাজ্ঞার আওতায় চীনের চারজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা এবং তাদের ভ্রমণের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার কবলে পড়াদের মধ্যে জিনজিয়াংয়ের পুলিশ প্রধান রয়েছেন।

এই পদক্ষেপের বিপরীতে ইউরোপীয় ইউনিয়নের ১০ জন ব্যক্তি ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে চীন।

সূত্র: বিবিসি।

;