ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দার মোহনের নবম মৃত্যুবার্ষিকী

নিউইয়র্ক থেকে: বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দার মোহনের। মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের অধিকাংশ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর জন্য আন্তরিক শোক প্রকাশ করে। শহীদ মিনারে তাঁর জন্য বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন অনুস্ঠানে অর্ধশতাধিক ফুলের তোড়া অর্পন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জনাব মোহনের জানাজা অনুস্ঠিত হয় এবং কুমিল্লার গ্রামে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।মৃত্যুর পর থেকে বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হায়দার মোহনের জন্য স্মরন সভা প্রত্যেক বছর অনুস্ঠিত হয়ে আসছে দেশে ও প্রবাসে। তাঁর অত্যন্ত স্মৃতিময় নিউইয়র্ক সিটিতে সেই ২০১২ সাল থেকে অনুস্ঠান হয়ে আসছে যাতে প্রবাসের বিশিস্টজন যোগ দিয়ে আসছেন। ফোবানা সম্মেলন, বইমেলা, ঠিকানার অনুস্ঠান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আতিথ্য হয়ে যোগ দেন নিউইয়র্কে। স্বাধীন বাংলা বেতারের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রয় ও শহীদ হাসানের সাথে তাঁর গভীর সম্পর্ক ছিলো। শহীদ হাসানের মৌলিক গান বাংলাদেশে তিনি গান গেয়ে বিশেষ জনপ্রিয় করেন।করোনা কালে ২৩ মার্চ এবার জনাব মোহনের জন্য ভার্চুয়াল অনুস্ঠান আয়োজিত হয়। প্রবাসের সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব মিনহাজ আহমেদের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘মাহবুবুল হায়দার মোহন স্মরন সভা’ অনলাইনে সরাসরি প্রচার করেন। অনুস্ঠানে যোগ দেন দেশের খ্যাতিমান দু’জন সংগীত ব্যক্তিত্ব রথীন্দ্রনাথ রয় ও শহীদ হাসান। প্রবীন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ , ঘাতক দালাল নির্মুল নেতা ফাহিম রেজা নুর, জনপ্রিয় শিল্পী ও মুক্তিযোদ্ধা মোহনের অত্যন্ত স্নেহভাজন শাহ মাহবুব ও সংগীত শিল্পী ফেরদৌসি ইকরাম। প্রয়াত মোহনের ছোটভাই ও সাংবাদিক আকবর হায়দার কিরন ও অংশগ্রহন করেন। আলোচনার শুরুতে মিনহাজ আহমেদে পরিচালনায় মাহবুবুল হায়দার মোহন ভিত্তিক নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

;