ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গায় বইছে তীব্র তাপদাহ

বৈশাখের শুরু থেকেই তীব্র তাপদাহ বইছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায়। প্রায় দিনই তাপমাত্রা ৪০ ডিগ্রী ছুঁই ছুঁই করছে। সঙ্গে কড়া রোদও। সকাল থেকেই শুরু হচ্ছে রোদের তীব্রতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সুর্যের তেঁজ এতটাই বেড়ে যাচ্ছে যেন বাতাসে ঝরছে আগুনের ফুলঁকি। এতে চরম ভোগান্তি পোহাচ্ছে মাঠে-ঘাটে কাজ করা কৃষক ও খেটে খাওয়া মানুষগুলো। ১৯ এপ্রিল চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি, ২০ এপ্রিল ছিল ৪০ ডিগ্রি এবং বুধবার (২১ এপ্রিল) ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যার পর থেকে চুয়াডাঙ্গার আকাশে মেঘ থাকতে দেখা গেছে। মাহে রমজানের রোজা পালনে হিমশিম খাচ্ছে খেঁটে খাওয়া মানুষগুলো। এছাড়াও তীব্র রোদ আর গরমে সকল রোজাদাররা সিয়াম সাধনায় অনেকটা দুর্বল হয়ে পড়ছেন। মাহে রমজানে একদিকে লকডাউন অন্যদিকে তীব্র তাপদাহ। উভয় সংকটে পড়েছে এ জেলার সাধারণ মানুষের জীবন-জীবিকা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. জামিনুর রহমান বলেন, ‘রাত থেকেই চুয়াডাঙ্গাসহ বৃহত্তর কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর অঞ্চলে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

রেজাউল করিম লিটন

;