হাসান আহমেদ
ভারত থেকে আসা নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল খাওয়া অবস্থায় মুখে বোতল সহ ছবি তুলে নিজের ফেইসবুক আইডি তে পোস্ট করা যুবক ইসমাইল হোসেন(২৮)অবশেষে জীবননগর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে নতুন পাড়া গ্রামের মৃত আতিকুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন ফেনসিডিল খাওয়া অবস্থায় বোতল সহ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করার কারনে এলাকায় বেশ গুঞ্জন শুরু হয়েছিলো।পরে জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে গতকাল(বৃহস্পতিবার) রাত ১১ টাই আলোচিত এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানায়,ফেনসিডিলের বোতল মুখে নিয়ে ছবি তুলে ফেইসবুকে পোস্ট কারী যুবক উপজেলার নতুনপাড়া গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন কে জীবননগর থানার পুলিশ পরিদর্শক সুখেন্দু বসু, এএসআই,ইমামুল মাদক বিরোধী অভিযান চালিয়ে গত রাত ১১ টাই গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।