ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

দর্শনায় সর্পদংশনে স্কুলছাত্রের মৃত্যুঃ

হাসান আহমেদ

চুয়াডাঙ্গার দর্শনায় সর্পদংশনে জিহাদ(৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (১৯ মে) সন্ধায় বাড়ির পাশে পাচিলের ধারে খেলার সময় বিষধর সাপের কামড়ে মৃত্যু হয় তার। জিহাদ দর্শনা সুয়াজেতপুর গ্রামের শুকুর আলীর ছেল ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
পরাবারের সদস্যরা জানান,বুধবার সন্ধায় বাড়ির পাশে পাচিলের ধারে খেলা করছিলো জিহাদ। এ সময় একটি বিষধর সাপ তার হাতে দংশন করে। প্রাথমিকভাবে তাকে গ্রামের একটি কবিরাজের কাছে নিয়ে ঝাড়ফুকসহ কবিরাজি চিকিৎসা দেয়া হয়। এরই একপর্যায়ে জিহাদের অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৮ টার দিকে তাকে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, হাসপাতালে নেয়ার আগেই জিহাদের মৃত্যু হয়।

;