ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

হাসান নিলয়
চুয়াডাঙ্গার জীবননগরে আম বাগান থেকে আম বহন করতে গিয়ে সাপের কামড়ে শফিকুল ইসলাম(৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়,গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার গঙ্গাদাস পুর গ্রামে আম বাগান থেকে আমের ক্যারেট বহনের সময় বিষধর সাপ কামড় দেয়। সাথে থাকা লোকজন তাকে নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় কৃষক শফিকুল ইসলামের মৃত্যু হয়।নিহত শফিকুল ইসলাম উপজেলার গঙ্গাদাস পুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

;