মনিরুল ইসলাম
কক্সবাজারের কুতুবদিয়ায় রিক এনজিও সংস্থার সিভিল ইন্জিনিয়ার ওয়ালী ফায়সাল চান্দুর (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কক্সবাজারের কুতুবদিয়া থানা পুলিশ।মৃত ইন্জিনিয়ার ওয়ালী ফয়সাল চান্দু চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের মো.সোনা মিয়া ও জাহানারা বেগমের একমাত্র ছেলে ৷
তবে তার অফিসিয়াল বায়োডাটায় বর্তমান ঠিকানা মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন পলাশপুর বলে জানা গেছে।
মঙ্গলবার (২৯জুন) সসকাল সাড়ে নয়টার দিকে কুতুবদিয়ার বড়ঘোপ বায়তুশ শরফ সড়কের মির কাশেমের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে৷এনজিও সংস্থা রিকের কর্মচারি সিরাজুল মোস্তফা জানান, একই বাসায় আমিও বসবাস করতাম। আমি সাড়ে ৮টার দিকে অফিসে চলে যাই। এরপর আনুমানিক সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি। তবে কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না।
তিনি আরো জানান, ২৫ জুন ইন্জিনিয়ার ওয়ালী ফায়সাল চান্দু কক্সবাজার কুতুবদিয়া উপজেলার এনজিও সংস্থা রিক অফিসে যোগদান করেন এবং বায়তুশ শরফ সড়কের রুপিয়া নিবাসের একটি রুমে বসবাস করে আসছিলেন।
কুতুবদিয়া থানার ওসি ওমর হায়দার জানান, প্রাথমিক সুরতহাল অনুযায়ী মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। পারিবারিক কোন দ্বন্দের জেরে কারো সাথে মনোমালিন্যের কারণে গলায় ফাঁস লাগিয়ে এই আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।