খুলনা প্রতিনিধি
খুলনা-সাতক্ষীরা সড়কে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকায় গতকাল বুধবার সকাল পনে ১০টায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রিবাহী একটি বাস রাস্তার খাদে উল্টে পড়ে ১ যাত্রী নিহত ও ৮ যাত্রি আহত হয়েছেন। দূর্ঘটনায় আহত যাত্রি ও পুলিশ সুত্রে জানা গেছে, খুলনার পাইকগাছা থেকে বুধবার সকাল ৮টায় ৪২ জন যাত্রী নিয়ে খুলনাগামী বাসটি সকাল পনে ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা সড়কে গুটুদিয়া এলাকার কাছাকাছি পিসিএফ ফিড কোম্পানির সামনে দিয়ে চলার সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ীকে সাইড দিতে যেয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা সংলগ্ন ইসমাইল শেখের পুকুরে উল্টে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে পৌছে উদ্ধারকাজ শুরু করেন। পানিতে ডুবন্ত বাস থেকে পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের আসাবুর রহমানের ছেলে সাইদুর রহমান সাইদ(২৫) কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। দূর্ঘটনাগ্রস্থ বাস থেকে আহত অবস্থায় কবিতা রানী, ইয়াসিন গাজী, নৃতোষ মন্ডল, রাবেয়া বেগম, ইসমাইল হোসেন, ইমদাদুল হক, সালাম গাজী ও রেবেকা বেগম-কে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়।
প্রত্যেক্ষদর্শী বাসযাত্রী সেনা সদস্য আনোয়ার হোসেন জানান, ‘বাসটি দ্রæত গতিতে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। হঠাৎ ব্রেক করার ফলে বাসের সকল যাত্রী সামনের দিকে ঝুঁকে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় উল্টে পড়ে।’ থানা পুলিশের এসআই শামীম হোসেন জানান, ‘বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়েছে। একজন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।