ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নিহত

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইসরাইল হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান ফটকের সামনে থেকে শুক্রবার সকাল ৭টার দিকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ৬০ বছর বয়সী ইসরাইল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান ফটকের সামনে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন পথচারীরা।

তিনি জানান, রাতে কোনো এক পরিবহনের ধাক্কায় তিনি নিহত হয়েছেন। মরদেহের পাশে পড়ে থাকা একটি বাজারের ব্যাগ থেকে নগদ টাকাসহ একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

নিহতের স্ত্রী ফেরদৌসি খাতুন জানান, গত পরশু রাতে বাড়ি থেকে বের হন ইসরাইল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।

ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি।

;