ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ইউরো কাপের সেমি-ফাইনালের সময়সূচি

২৪ দলের জম্পেশ লড়াই এখন একদম শেষের পথে। সেরা চার দল জায়গা করে নিয়েছে ইউরো কাপের সেমি-ফাইনালে। ইউরোপ সেরার শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কার মাথায়?

সেমি-ফাইনালের পথে নান্দনিক ফুটবল খেলে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। সাম্প্রতিক ছন্দ বিবেচনায় নিশ্চিতভাবেই আসরের বড় দাবিদার তারা।

অন্য দিকে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকার জিতে সেমিতে ঠাঁই করে নিয়েছে স্পেন। ইতালি-স্পেনের ফাইনালের উঠার লড়াই হতে পারে এক ক্লাসিক ম্যাচ।

সেমির পথে ইংল্যান্ডের কাজটা ছিল কিছুটা সহজ। দ্বিতীয় রাউন্ডের জার্মানি বাধা পেরিয়ে আসার পর কোয়ার্টার ফাইনালে তারা গুঁড়িয়ে দেয় ইউক্রেনকে। অপর দিকে ক্রিস্টিয়ান এনরিকসনের মাঠেই হার্ট অ্যাটাকের ধাক্কায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ফিনল্যান্ডের কাছে হেরেছিল ডেনমার্ক। বাকিটা সময় ঘুরে দাঁড়িয়ে ডেনিশরা উপহার দেয় দারুন ফুটবল। ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে তারা একদমই হালকা নয়।

মঙ্গল ও বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় হবে দুই ম্যাচ।

সেমি-ফাইনাল সময়সূচি

০৬/ ০৭ /২১, মঙ্গলবার

রাত ১টা

ইতালি-স্পেন

লন্ডন, ইংল্যান্ড

০৭/ ০৭ /২১, বুধবার

রাত ১টা

ইংল্যান্ড-ডেনমার্ক

লন্ডন, ইংল্যান্ড

সেমির জয়ী দল ১১ জুলাই দিবাগত রাত ১টায় ফাইনালে লড়বে। সেমি থেকে ফাইনাল সবগুলো ম্যাচই হবে লন্ডনের ওয়েম্বলিতে।

স্পোর্টস ডেস্ক

;