মনিরুল ইসলাম
টানা ৪র্থ বারের মত চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হলেন জীবননগর উথলী গ্রামের কৃতি সন্তান সাজেদুর রহমান। রবিবার জেলা পরিবার পরিকল্পনা অফিস কতৃক এক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের মাননীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার সেলুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক দীপক কুমার সাহা ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এছাড়াও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ এ ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক দীপক কুমার সাহা জীবননগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের পরিবার পরিকল্পনা পরিদর্শক উথলী গ্রামের মোঃ সাজেদুর রহমানকে জেলায় টানা ৪র্থ বারের মত ২০২১ সালেও শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত ঘোষনা করেন