চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা মহাসড়ক থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দর্শনা থানা পুলিশ। রবিবার (১৮ জুলাই) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দর্শনা মা ও শিশু হাসপাতালের সামনে থেকে ওই অজ্ঞাত ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে কোন একসময় সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন।
স্থানীয়রা জানায়, সকালে সড়কের উপর সাদা পাঞ্জাবি ও চেক লুঙ্গি পরা অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা দর্শনা থানায় খবর দিলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় তিনি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুব্বুর রহমান কাজল জানান, সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রাতে কোন এক সময় তিনি কোন যানবাহনের ধাক্কায় নিহত হয়েছেন।