মনিরুল ইসলামঃ
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহের বড়শলুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে বসত বাড়ী পুড়ে ভস্মীভুত। আগুন নেভাতে গিয়ে আগুনে পুড়ে আহত হয়েছে গৃহকর্তা ইউনুচ আলী। অগ্নিকাণ্ডের ঘটনায় নগদ টাকাসহ তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। পরনের কাপড় ছাড়া কোন কিছুই অবশিষ্ট নেই তার পরিবারের। রাতেই আগুণ নেভায় ফায়ার সার্ভিস।
জানা গেছে, শনিবার ১৭ জুলাই দিবাগতরাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বড়সলুয়া গ্রামের আখ সেন্টার পাড়ার আকবার আলীর ছেলে ইউনুচ আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মূহুর্তের মধ্যে অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় বাড়ি এবং দোকান ঘরে থাকা নগদ ৪০ হাজার টাকাসহ সমস্থ জিনিসপত্র পুড়ে ভস্মিভুত হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে আগুনে পুড়ে আহতও হন গৃহকর্তা ইউনুস আলী। রাতেই দর্শনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে আনে। গৃহকর্তা বলেন, প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া-দাওয়া শেষ করে ঘরে ঘুমিয়ে পড়ি। বসত ঘরের সাথে থাকা ছেলে মারুফ আহম্মেদ জুয়েলের মুদি দোকান থেকে হটাৎ দেখতে পাই আগুণের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে বসতঘরে ছড়িয়ে পড়ে।
তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে আগুণ নিভাতে গিয়ে আহত হই। তবে শুধুমাত্র পরনের কাপড় ছাড়া আমার পরিবারের কোন সদস্যের কোন কিছুই অবশিষ্ট নেই। এ অগ্নিকাণ্ডে তার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে বলেও জানান। সামনে ঈদ তার আগে সবকিছু পুড়ে যাওয়ায় গভির শোক ও সংকটের মধ্যে পড়েছেন ইউনুস আলী।