ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ফকিরহাটে পিকআপের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত

বাগেরহাটের ফকিরহাটে ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৬ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার রনখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট থানার ওসি খাইরুল আনাম। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনকে গুরুতর আহত অবস্থায় ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

যাযাদি

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;