মনিরুল ইসলামঃ
চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এর সভাপতিত্বে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলনকক্ষে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৮ জুলাই উক্ত আলোচনা সভায় জনবল ,১৫০ শয্যার ডেডিকেটেড করোনা হাসপাতাল, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম , করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ ও সদর হাসপাতাল চুয়াডাঙ্গার ২০২০-২১ অর্থবছরের কার্যক্রমের প্রতিবেদন এবং সদর মডেল হাসপাতাল বাস্তবায়ন কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ এ এস এম মারুফ হাসান সহ সংশ্লিষ্ট কর্মকতাবৃন্দ।