ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে বজ্রপাতে সবুর (১৭) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দু’জন। আহতরা হলো- নিহত সবুর আলীর বাবা ও ভাই।

জানা গেছে শনিবার (১৪ আগষ্ট) বিকেল সাড়ে তিনটার দিকে জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের গোরস্থান পাড়ার শুকুর আলী ও তার দুই ছেলে গফুর ও সবুর কে নিয়ে বাড়ির পাশের বাঁশ বাগানে বাঁশ কাটছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। সাথে প্রচন্ড বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই সবুর আলীর মৃত্যু হয়। সে হাসাদহ ফাজিল মাদরাসার ৮ম শ্রেনীর ছাত্র। এ সময় আহত হন শুকুর আলী ও তার অপর ছেলে গফুর ।

জীবননগর থানার অফিসার ইন চার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্টাফ রিপোর্টার

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;