ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগর উথলীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

হাসান নিলয়ঃ
চুয়াডাঙ্গার জীবননগরে স্বামীর বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে।নিহত গৃহবধূ ঊর্মি খাতুন(২৫) উপজেলার উথলী গ্রামের তেঁতুলতলা পাড়ার জিয়াউর রহমানের স্ত্রী।আজ শুক্রবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়,প্রতিদিনের ন্যায় স্বামী জিয়াউর রহমান ইজিবাইক নিয়ে বের হয়। বাড়িতে শ্বশুর শাশুড়ী ও অন্যান্য সদস্য না থাকায় সবার অজান্তে নিজের ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় ঊর্মি খাতুন।
অনেকক্ষণ ঘরের জানালা দরজা বন্ধ থাকায় সবার সন্দেহ হলে ঘরের দরজা ভেঙ্গে সিলিং ফ্যান থেকে মাটিতে নামানোর কিছুক্ষণ পরেই মারা যায় ঊর্মি।প্রতিবেশীরা জানান
বিয়ের ১৮ বছর পরেও কোন সন্তান হয়নি বলে ঊর্মি খাতুন মানসিক ভাবে অশান্তি তে ছিলেন বলে জানা গেছে।
নিহতের স্বজনরা বলছে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে মর্মে অভিযোগ জানিয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম জানান,এ ব্যাপারে এখনো পর্যন্ত আমার কাছে কেও অভিযোগ নিয়ে আসেনি।অভিযোগ পেলে ব্যবস্থাগ্রহণ করা হবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;