ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে পরকীয়ার অভিযোগ এনে ওবাইদুর মেম্বরকে মারধর:থানায় অভিযোগ

 

জীবননগর উপজেলার  উথলী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওবাইদুর রহমান কে পরকীয়ার অভিযোগ তুলে মারধর করার ঘটনা ঘটেছে। ইউপি সদস্য ওবাইদুর রহমান উপজেলার মৃগমারী গ্রামের নুরু মিয়ার ছেলে। ইউপি সদস্য জানান,প্রতিদিনের ন্যায়  মঙ্গলবার সন্ধ্যায় উথলী বাজার থেকে বাড়ি ফেরার পথে বাজার পাড়ার নিকট পৌছালে একই পাড়ার নিজাম উদ্দিনের ছেলে ছেলিম হোসেন রড় ও লাঠি দিয়ে আচমকা আমাকে আঘাত করতে থাকে।আমাকে বেধড়ক মারপিট করার কারনে আমি রক্তাক্ত জখম হই।পরে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে হামলাকারী সেলিম হোসেন জানান,ওবাইদুর মেম্বর দীর্ঘদিন ধরে আমার স্ত্রীর পিছনে লেগেই আছে। তার কারনে আমাদের সংসারে অশান্তি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সে গোপনে আমার স্ত্রীর সাথে দেখা করতে আসে,এসময় আমার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আমি পিছন থেকে ডাক দিলে সে আমার কথা না শুনে চলে যায়।এসময় আমি দৌড়ে গিয়ে পিছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করি। উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন,উথলী বাজার পাড়ায় ইউপি সদস্য ওবাইদুর রহমান কে মেরে আহত করার ঘটনা আমি শুনেছি। ঘটনাটি সঠিকভাবে যাচাই-বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে। এদিকে ইউপি সদস্য ওবাইদুর রহমান জীবননগর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করার পর তার উপর হামলাকারী উথলী গ্রামের বাজার পাড়ায় নিজাম উদ্দীনের ছেলে ছেলিম হোসেনের নামে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

 

ডেস্ক রিপোর্ট

 

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;