ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

দুই দিনের মধ্যেই সরকার গঠন করছে তালেবান!

আগামি দুই দিনের মধ্যেই সরকার গঠন করতে পারে তালেবান। কাতারে সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের ডেপুটি প্রধান শের আব্বাস স্তানেকজাই এ কথা জানিয়েছেন। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমুলক সরকার হবে এই সরকার। সেখানে নারীরও অংশগ্রহণ থাকবে বলে জানান শের আব্বাস। তবে নারীদের উচ্চ পদে বসানো হবেনা। তিনি আরও জানান, যারা গত দুই দশক ধরে থাকা সরকারের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে আর সরকারে যুক্ত করা হবে না।

বিবিসিকে শের আব্বাস বলেন, কাবুল বিমানবন্দরে সম্প্রতি যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তার পেছনে রয়েছে মার্কিনিদের ব্যবস্থাপনায় অদক্ষতা। এখন ওই বিমানবন্দর ঠিক করতে ৩০ মিলিয়ন ডলার প্রয়োজন।

ডেস্ক রিপোর্ট

;