নাঈমুর রহমান,আন্দুলবাড়ীয়া প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরের আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাংবাদিকরা জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা জানিয়েছেন। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮ টায় জীবননগর থানার ওসি’র আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিকের নেতৃত্বে শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য রাখেন,আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সময়ের সমীকরণের আন্দুলবাড়ীয়া প্রতিনিধি সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, প্রবাহ অনলাইন ডট কমের আন্দুলবাড়ীয়া প্রতিনিধি সাংবাদিক নাঈমুর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) মারুফ হোসেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দাউদ হোসেন,কার্যনির্বাহী সদস্য খাজির আহাম্মেদ ও আক্তারুল ইসলাম ইকবাল সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নবাগত ওসি’র হাতে ফুলের স্তবক তুলে দেওয়া হয়। নবাগত ওসি আব্দুল খালেক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জীবননগর থানায় আমার যোগদান উপলক্ষে উপজেলায় কর্মরত সকল সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠন সহ নানা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে পরিমাণ ফুলের শুভেচ্ছা পেয়েছি তা নজীর বিহীন ।আমার দীর্ঘ চাকরির অভিজ্ঞতায় মনে হচ্ছে এ উপজেলার মানুষ অনেক উদার।আপনারা সাদাকে সাদা কালোকে কালো লিখবেন, আপনাদের আমাদের কাজ প্রায় একই, আপনারা সত্য অনুসন্ধানে লিখেন আমরা শাস্তির উদ্দেশ্যে গ্রেফতার করি। আপনাদের পাশে আমি থাকবো আপনারাও আমার পাশে আছেন বলে মনে করি।
উল্লেখ্য, ওসি আব্দুল খালেক ২০০৩ সালে খুলনার তেরখাদা থানায় কর্ম জীবন করেন। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা মডেল থানায় ওসি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করে সম্প্রতি তিনি জীবননগর থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নিয়েছেন। গ্রামের বাড়ী সাতক্ষীরা। তিনি কাবাডি ও ভলি খেলতে ভালোবাসেন।