ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মঞ্চস্থ হয়ে গেলো দৃষ্টিপাতের “সে এক স্বপ্নের রাত”।

নাঈমুর রহমানঃ

দৃষ্টিপাত নাট্যদল তরুণ প্রজন্মের নাট্যকারদের নিয়ে গড়ে ওঠা এক দল। ইতিমধ্যেই বেশ কিছু দর্শকপ্রিয় নিখুঁত অভিনয় দক্ষতার সম্ভারে নাট্য প্রযোজনা ও মঞ্চে দৃশ্যায়ন করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে এই দলটি। করোনা ভাইরাসের প্রকোপ ও দ্বিতীয় ঢেউ কাটিয়ে পুনরায় আবার মঞ্চে ফিরেছে তারা।  ২৮ ই সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়িত হলো দলটির ২৫ তম প্রযোজনা,সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী নাটক ‘সে এক স্বপ্নের রাত’। ড. খন্দকার তাজমি নূরের রচনায় ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন—ড. খন্দকার তাজমি নূর, অধরা প্রিয়া, আব্দুল হালিম আজিজ, এসএম শাফায়েত উল্লাহ, রজনীগন্ধা রফিক, মতিউর রহমান বাচ্চু। টানা মহড়ার মধ্য দিয়ে মঞ্চায়নের সব প্রস্তুতি নিয়েছে দলটি। মঞ্চায়ন এর পর দল প্রধান আব্দুল হালিম আজিজ বলেন, ‘আমরা বিশ্বাস করি দৃশ্য-অদৃশ্য দানবের তাণ্ডব যতই আসুক মানুষ তার নিজের শক্তিতে ঘুরে দাঁড়াবেই। অন্ধকার ভেদ করে আলোর প্রদীপ নিয়ে সুন্দরের পথ দেখাবেই। অনন্তের সেই সম্ভাবনা থেকেই মহামারিকে পেছনে ফেলে আবারো প্রাদ-প্রদীপের আলোতে এসে দাঁড়ালো দৃষ্টিপাত নাট্যদল। মানবিক মূল্যবোধ ও আত্মউপলদ্ধির দিক দিয়ে এগিয়ে যাব সব নাট্যদল গুলো।

;