ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে মাদক মাদকসেবিকে ৬ মাসের কারাদণ্ড

হাসান নিলয়ঃ

চুয়াডাঙ্গার জীবননগরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক মাদকসেবি কে অর্থ দন্ড ও কারাদণ্ড প্রদান করা হয়েছে।  বুধবার  দুপুরে উপজেলার শাখারিয়া গ্রামে অভিযান চালিয়ে মাদকসেবি মাসুদ রানা(৩০) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড ও একহাজার টাকা অর্থদন্ড প্রদান করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম । মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার সীমান্ত ইউনিয়নে শাখারিয়া গ্রামে  মাদক সেবন করার অপরাধে  আনিছুর রহমান এর ছেলে মাসুদ রানা কে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কাজে সহযোগিতা করেন জীবননগর থানার এসআই শহিদুল ইসলাম।

;