নাঈমুর রহমানঃ
নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজায় খান কম্পিউটার ট্রেনিং সেন্টারে শুক্রবার বেলা ৯ ঘটিকায় বিনামূল্যে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কেন্দ্রে ফিতা কেটে এই কার্য্যক্রমের শুভ সূচনা করেন নির্ভীক ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোঃনাঈমুর রহমান খান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন নির্ভীক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কবি আশরাফুন নাহার শোভা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী সদস্য নারায়ণ ভৌমিক ও ফজলুর রহমান খান। এছাড়া আন্দুলবাড়ীয়ার নির্ভীক ফাউন্ডেশনের সদস্য, প্রশিক্ষণার্থী ছেলে ও মেয়েরা উপস্থিত ছিলেন, সদস্য,মুশফিকুর রহমান সাজিম,ইকরাম হোসাইন,ওয়ালিদ হাসান ইমু,পারভেজ মিয়া,উসমান গণি,মোল্লা মাইদুল ইসলাম, অন্তরা,সোনিয়া সহ অন্যান্যরা । বিনামূল্যে তিনমাস ব্যাপী বেসিক প্রশিক্ষণ কার্য্যক্রমের সার্বিক সহযোগিতা প্রদান করছেন খান কম্পিউটার ট্রেনিং সেন্টার এর সত্ত্বাধিকারী মোঃ ফজলুর রহমান।