বিশেষ প্রতিনিধি।
জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব – ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে সোনালী ব্যাংক পিএলসি উথলী শাখার উদ্যোগে আজ ১০ আগষ্ট রবিবার চুয়াডাঙ্গার উথলী বাজারের রেলওয়ে ফুটবল মাঠের পশ্চিমে ফলজ গাছের চারা রোপন করা হয়েছে।
সকাল ৯ টায় সোনালী ব্যাংক পিএলসি উথলী শাখার ম্যানেজার সোহেল পারভেজ এর নেতৃত্বে এই চারা রোপন করা হয় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব – ২০২৫ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে সোনালী ব্যাংক পিএলসি উথলী শাখার উদ্যোগে আজ উথলী বাজার ফুটবল মাঠের পশ্চিমে ফলজ গাছের চারা রোপন করা হয়। ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ও উথলী প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ শাখার ক্যাশ ইনচার্জ আবুল বাশার, কর্মকর্তা আবুল হাসনাত ও সাকিব ইকবাল গ্রাহক বিশিষ্ট রাইস মিল ব্যবসায়ী ফারুক হোসেন তুষার , টোকন মন্ডল প্রমুখ।