ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ান সাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহ

সাহিত্যে নোবেল পেয়েছেন তানজানিয়ান সাহিত্যিক আব্দুলরাজাক গুরনাহ। এক বিবৃতিতে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে নোবেল কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, উপনিবেশবাদ এবং শরনার্থীদের ভাগ্য নিয়ে আপোষহীন ও সহানুভূতিশীল লেখার কারণে তাকে নোবেল দেয়া হয়েছে। সাহিত্যে নোবেল প্রদানের যে কমিটি রয়েছে তার চেয়ারম্যান আন্দের্স অলসন বলেন, আব্দুলরাজাক হচ্ছেন উপনিবেশিক যুগের পরে বিশ্বের সবথেকে বড় লেখকদের একজন। নোবেল জয়ের কারণে তিনি পাচ্ছেন একটি গোল্ড মেডেল ও ১.১৪ মিলিয়ন ডলার।

তানজানিয়ায় বেড়ে উঠলেও ১৯৬০ সালের পর শরণার্থী হিসেবে বৃটেনে যান আব্দুলরাজাক। তিনি ক্যান্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন মার্কিন কবি লুইস গ্লুক।

সাহিত্যের নোবেল পুরস্কার জয়ী বাছাই কমিটি সুইডিশ একাডেমিতে যৌন নিপীড়নের ঘটনার পর ২০১৮ সালে সাহিত্যের নোবেল স্থগিত রাখা হয়। সুইডিশ একাডেমির এক সদস্যের যৌন নিপীড়নের ঘটনা ফাঁস হওয়ার পর কমিটি থেকে পদত্যাগ করেন বেশ কয়েকজন সদস্য। এরপরে নোবেল ফাউন্ডেশনের আস্থা ফিরে পেতে কমিটিতে ব্যাপক রদ-বদল এনে। অবশেষে গত বছর সুইডিশ একাডেমি একসঙ্গে দুই বছরের সাহিত্যের নোবেল জয়ীদের নাম ঘোষণা করে। ২০১৮ সালের সাহিত্যের নোবেল পান পোল্যান্ডের ওলগা তুকারচুক এবং ২০১৯ সালের বিজয়ী হন অস্ট্রিয়ার পিটার হ্যান্ডকে। উল্লেখ্য, বিজ্ঞানী আলফ্রেড নোবেল মৃত্যুর আগে নোবেল পুরষ্কার চালুর জন্য বিপুল পরিমাণ অর্থ রেখে গিয়েছিলেন। তার রেখে যাওয়া ওই অর্থ দিয়েই ১৯০১ সাল থেকে ৫ বিভাগে মর্যাদাপূর্ণ এ পুরস্কারের প্রচলন করা হয়। পরে বিভাগ সংখ্যা বাড়িয়ে ৬ করা হয়।

;