ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে সেনেরহুদা যুব সংঘের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

হাসান নিলয়ঃ

জীবননগর উপজেলার সেনেরহুদা যুব সংঘের আয়োজনে ১৬ দলের নকআউট ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকাল ৩ টায় উথলী বাজার ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো.হাফিজুর রহমান হাফিজ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মো.মাহমুদুল হক লিটন,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান মো.আব্দুল হান্নান,সাংবাদিক সালাউদ্দীন কাজল,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ,সেনেরহুদা যু্ব সংঘের সভাপতি মো.আশরাফুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা ফুটবল দলের সাবেক অধিনায়ক কাজি মাহমুদুজ্জামান আদুন,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন সহ অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো.আবু জাফর। খেলায় প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাফুফে অনুমোদিত রেফারি মো.ইসমাইল হোসেন। সহকারী রেফারি হিসেবে ছিলেন রবিউল ইসলাম ও আব্দুল হাই। উদ্বোধনী খেলায় দামুড়হুদা ফুটবল একাদশকে ১/০ গোলে হারিয়ে জয়লাভ করে পোড়াদহ ফুটবল একাদশ। খেলার একমাত্র গোলদাতা পোড়াদহ ফুটবল একাদশের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় তরিকুল ইসলাম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়।

;