ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

প্রতি লিটার সয়াবিন তেলের দাম এখন ১৬০ টাকা

প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা।  আজ মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে এ কথা জানিয়েছে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতি।  এখন থেকে ১৬০ টাকা দরে বিক্রি হবে।  বর্তমানে রয়েছে ১৫৩ টাকা।

নতুন মূল্য অবিলম্বে কার্যকর হবে জানিয়ে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশক ও খুচরা পর্যায়ে পুরোনো মজুতের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। গত ১৭ অক্টোবর আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে নতুন করে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাবে প্রাথমিক সম্মতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।  এর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে তেলের এই দাম নির্ধারণ করেছে সংগঠনটি।

ডেস্ক রিপোর্ট

;