রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের সময় তিন তরুণকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। গত বুধবার সকালে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো আকাশ রহমান (১৮), রিফাত ইসলাম (১৯) ও হাসান (১৯)।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ওসি মাজহারুল হক বলেন, বুধবার সকালে রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ঢাকার কমলাপুর থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কালেরকন্ঠ