ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আজ মাঠেই নিউজিল্যান্ডকে জবাব দেবে পাকিস্তান!

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ভারতকে হারানোয় আকাশে উড়ছে পাকিস্তান। আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে আজ মঙ্গলবার সুপার টুয়েলভে গ্রুপ-১-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দলটি। জয়ের ধারায় থাকার লক্ষ্য পাকিস্তানের। অন্য দিকে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া নিউজিল্যান্ডও।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ।
শারজাহর ভেন্যুতেই নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয় পাকিস্তান। এক কথায় ভারতকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। ১০ উইকেটে বিশাল জয়ে ভারত বধের পাশাপাশি বিশ্বকাপে শুরুটা চমৎকার হয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন দলটির।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;