জীবননগর উপজেলা লোকমোর্চা ও ওয়েভ ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে জীবননগর উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ আরিফুল ইসলাম মহোদয় কে আজ ২৬ অক্টোবর সকাল ১১ টায় উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে সম্বর্ধনা প্রদান করা হয়।
উপজেলা লোকমোর্চার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি এডভোকেট মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক আবু মোঃ আব্দুল লতিফ অমল, সহ সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, সহ-সভাপতি সাংবাদিক সালাউদ্দিন কাজল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, ওয়েভ ফাউন্ডেশন এর এডভাইজার আব্দুস শুকুর, মোঃ কামরুজ্জামান যুদ্ধ ও উপজেলা এবং ইউনিয়ন লোকমোর্চার নেতৃবৃন্দ।
ডেস্ক রিপোট