ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চাপ সামলাতে ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বাস-লঞ্চ ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিভিন্ন ট্রেনে অতিরিক্ত বগি যুক্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানান চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম।

তিনি গণমাধ্যমকে বলেন, টিকেটের জন্য যাত্রীরা স্টেশনে ভিড় জমাচ্ছেন। প্রাথমিকভাবে পরিস্থিতি সামলাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ট্রেনের বগি বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

জাফর আলম বলেন, যাত্রীর চাপ থাকায় শনিবার চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন ট্রেনে ১৬টি অতিরিক্ত বগি যোগ করা হয়েছে। প্রয়োজনে আরও যোগ করা যাবে। প্রতিটি ট্রেনে ২ টি করে বগি বাড়ানো হয়েছে।

এদিকে আগামীকাল রবিবার থেকে চট্টগ্রাম নগরে গণপরিবহন চলাচল করার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল।

 

ডেস্ক রিপোর্ট

;